| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
শিক্ষা

ইবির "কাম ফর রোড চাইল্ড " এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ ফাহিম ইসলাম
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৩
ইবির "কাম ফর রোড চাইল্ড " এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবিঃ নিউজ.জংশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন " কাম ফর রোড চাইল্ড " এর  বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ  রবিবার(১৬ আগস্ট)  বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলি উল্যাহ, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী।


সংগঠনটির বর্তমান সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য মো. নাদির হোসেন ও আফরিন জাহানের সঞ্চালনায় সকাল ১১টায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এতে সিআরসি স্কুলের শিক্ষার্থী, বর্তমান ও সাবেক সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু দারদা। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন।


এ সময় নতুন উপদেষ্টারা সিআরসির মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 সিআরসির তরুণদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হোক এবং সমাজের আরও বেশি মানুষের কাছে এর সুফল পৌঁছে যাক।” তাঁরা সংগঠনের সদস্যদের নিষ্ঠা ও স্বেচ্ছাসেবী মানসিকতার প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানের এক পর্যায়ে উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে বিদায়ী সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। একই সঙ্গে বিগত এক বছরের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ সেরা ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড এবং সেরা শিক্ষক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


এছাড়া বিগত এক বছরে বর্তমান কমিটির বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এতে সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার এক বছরের পথচলা ও কার্যক্রম তুলে ধরা হয়।



সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি নাজমুল হাসান বলেন, “এক বছরের এই পথচলায় আমরা অনেক কিছু শিখেছি, অনেক স্মৃতি তৈরি করেছি এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ একটি কমিটির কার্যক্রমের সমাপ্তি হলেও সিআরসির মানবিক পথচলার সমাপ্তি নয়। নেতৃত্ব পরিবর্তন হবে, কিন্তু পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্ব সিআরসিকে আরও সুন্দর ও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “এই সংগঠন আমাকে যে ভালোবাসা, বন্ধুত্ব ও নেতৃত্বের শিক্ষা দিয়েছে, তা আমার জীবনের অন্যতম মূল্যবান অর্জন হয়ে থাকবে।”



সমাপনী পর্বে সংগঠন কর্তৃক পরিচালিত সিআারসি স্কুলের  শিশু শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নাটক ইত্যাদি পরিবেশন করে।এছাড়া সংগঠনের সদস্যরাও গান গেয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর করে তোলে। এসময় শিক্ষার্থীদের খুব উৎফুল্ল ও আনন্দিত হতে দেখা যায়।পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সভা সমাপ্ত হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২