| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
জাতীয়

কেশরহাটে জনগণের আস্থায় তরুণ নেতা মোহাম্মদ আলী বাচ্চু: ভবিষ্যৎ মেয়র হিসেবে প্রত্যাশা বাড়ছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী প্রতিনিধি
আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১১:০২
কেশরহাটে জনগণের আস্থায় তরুণ নেতা মোহাম্মদ আলী বাচ্চু: ভবিষ্যৎ মেয়র হিসেবে প্রত্যাশা বাড়ছে
প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় নিজের সততা, কর্মদক্ষতা ও সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক আস্থা অর্জন করে চলেছেন তরুণ উদীয়মান নেতা মোহাম্মদ আলী বাচ্চু। স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা কেশরহাটের সর্বস্তরের জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

বর্তমানে তিনি কেশরহাট বণিক সমিতি-র সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী সমাজের কল্যাণ সাধন, বাজার এলাকার আইনশৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ উন্নতকরণ এবং বাজারের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা ব্যবসায়ীসহ সাধারণ জনগণের কাছে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি পৌরবাসীর আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

কেশরহাট পৌরসভার সাধারণ জনগণ মনে করেন, এলাকাকে আধুনিক, সুশাসিত ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে একজন তরুণ, উদ্যমী ও সৎ নেতৃত্বের প্রয়োজন। এ প্রসঙ্গে স্থানীয় নাগরিক ও তরুণদের একটি বড় অংশ প্রকাশ করছেন যে, ভবিষ্যতে কেশরহাট পৌরসভার মেয়র হিসেবে মোহাম্মদ আলী বাচ্চুই পারেন জনগণের এই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।

পৌরবাসীর মতে, তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গড়তে মোহাম্মদ আলী বাচ্চুর মতো প্রতিশ্রুতিশীল তরুণ নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২