| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৭
গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম
জামায়াতে ইসলামী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রসংস্কারের জন্য প্রস্তাবিত গণভোটের অধিকার সরকার জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের প্রশ্নে জনগণের মতামত নেওয়ার সুযোগ সরকার নষ্ট করেছে। তার ভাষায়, "দুটি ভোটে অংশ নিলেও সরকার একটি ভোটও গ্রহণ করেনি।"

তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে কোনো সার্বজনীন কর্মসূচি নেই। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারও জুলাই গণ-অভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে।

সম্প্রতি বিদেশে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই ওই আয়োজন সম্ভব হয়েছে। তার দাবি, দিল্লির সরকার এ সম্মেলনে সহযোগিতা করেছে এবং এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা উচিত ছিল।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের লক্ষ্যে আপসকামী অবস্থান নিয়েছে। তার দাবি, সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং সরকারের পদক্ষেপে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় কাঠামোগত রাষ্ট্রসংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও অতীতের আওয়ামী লীগ সরকারের মতো ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে পারে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২