| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি: নাহিদ ইসলাম

গণহত্যার বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:০৫
জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি: নাহিদ ইসলাম
ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, দুই বছর পরও সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর রায়েরবাজারে জুলাইয়ের শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই উদযাপন করলেই হবে না। গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমেই সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে জনগণ, শহীদ পরিবার ও আহতদের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তিনি রাষ্ট্রপক্ষকে রায়ের বিরুদ্ধে আপিল করার আহ্বান জানান এবং ইনুর সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, নির্বাচনের আগে কাঠামোগত সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাই এবারের জুলাই কর্মসূচির মূল প্রতিপাদ্য হচ্ছে গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন।

তিনি দাবি করেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেটি খুলে দেওয়ার ব্যবস্থা করবে।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২