| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালি

উৎসবমুখর পরিবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ

গৌরব সাহা , নরসিংদী প্রতিনিধি
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪
নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালি
ছবিঃ নিউজ.জংশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি, নরসিংদী সদর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২