| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

ফাহিম ইসলাম, ইবি প্রতিনিধি
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
ছবিঃ নিউজ.জংশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমানসহ দলটির সকল নেতাকর্মী এবং দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির শাখা সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ঘোষণা দেন। স্বাধীনচেতা পররাষ্ট্রনীতি, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, ঐক্যবদ্ধ ও উন্নত জাতি গঠনের বাস্তবমুখী দর্শন এবং শহীদ জিয়ার সততা ও দেশপ্রেম অল্প সময়ের মধ্যেই দলটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন ঘটে এবং হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন। দলের দুর্দিনে সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে দীর্ঘ নয় বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালের ডিসেম্বরে স্বৈরশাসনের অবসান ঘটে বলে দাবি করা হয়।

এরপর ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও দলটি সরকার পরিচালনার সুযোগ পায়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর অংশগ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, স্বৈরাচারমুক্ত দেশে অন্তর্বর্তী সরকার গঠন ও বিভিন্ন কার্যক্রমে বিএনপি সহযোগিতা করেছে। পরবর্তীতে দলের নেতৃত্বে পরিবর্তন এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন রাজনৈতিক পথচলায় এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, গণতন্ত্র, দেশপ্রেম, সংগ্রাম, সাফল্য ও আধিপত্যবাদবিরোধী ঐতিহ্যের দীর্ঘ পথচলায় তারেক রহমানসহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দেশের আপামর জনসাধারণকে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২