| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

বাংলাদেশ খেলাফত মজলিস ও জমিয়তের ৪ নেতা জামায়াতে যোগদান

জামায়াতকে ‘প্রাণের ন্যায়’ উল্লেখ করে ফেসবুক পোস্টে যোগদানের বিষয়টি জানান মুফতী হোসাইন সারোয়ার

জুনাঈদ আহমদ রাসেল
আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ১১:৪৭
বাংলাদেশ খেলাফত মজলিস ও জমিয়তের ৪ নেতা জামায়াতে যোগদান
ছবিঃ নিউজ.জংশন

বাংলাদেশ খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সম্পৃক্ত চার নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল মুফতী হোসাইন সারোয়ার জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে মুফতী হোসাইন সারোয়ার জামায়াতে ইসলামীকে ‘প্রাণের ন্যায়’ এবং অন্যান্য ইসলামি দলকে ‘অঙ্গ-প্রত্যঙ্গের ন্যায়’ বলে উল্লেখ করেন।

পোস্টে তিনি জানান, আরজাবাদ মাদ্রাসার ফারেগ আরও দুইজন, আঙ্গুরা মোহাম্মদপুরের একজন এবং দেওলগ্রামের একজনসহ মোট চারজন জমিয়তের মাদ্রাসা থেকে ফারেগ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মুফতী হোসাইন সারোয়ার তাঁর পোস্টে আরও দাবি করেন, মাওলানা মওদুদীর ওপর ‘মিথ্যা অপবাদ’ যত বাড়বে, অনুসন্ধানী আলেমরা তত বেশি জামায়াতে ইসলামীতে যোগ দেবেন।

তবে চারজনের যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পৃথক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২