| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

মাগুরায় ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির মতবিনিময় সভা

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নেতাকর্মীদের মতামত

সুবীর ঘোষ, মাগুরা প্রতিনিধি
আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৬:০০
মাগুরায় ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির মতবিনিময় সভা
ছবিঃ নিউজ.জংশন

মাগুরায় ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. আরব আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা মোল্যার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আনজুম হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ কাজী মাজহারুল হক উৎপল ও মো. উজ্জল হোসাইন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মো. রকিবুল ইসলাম বিপুল।

মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন তারা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২