দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর নতুন করে যাত্রা শুরু করা কুলাউড়া পাবলিক লাইব্রেরিকে ২০টি চেয়ার দিয়েছে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী (রহ.) ফাউন্ডেশন।
গত ৫ আগস্ট স্রোত সাহিত্য পরিষদের উদ্যোগে পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই অনুষ্ঠানে ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি ও টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলীর পক্ষ থেকে লাইব্রেরিকে ২০টি চেয়ার দেওয়ার ঘোষণা দেন।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারগুলো হস্তান্তর করা হয়। কুলাউড়া পাবলিক লাইব্রেরির পক্ষে চেয়ারগুলো গ্রহণ করেন দৈনিক মানবজমিনের কুলাউড়া উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন কবির ও সমাজসেবক জহিরুল ইসলাম কর্ণ।
এসময় প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আমেরিকা প্রবাসী আলহাজ্ব খুবেব আলী, বাংলাদেশের পরিচালক মোক্তাদির হোসেন, দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি রুবেল বখস পাবেল, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি মো. আলী শোভন, প্রবাসী কমিউনিটি নেতা শরীফ আহমদ ও দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি তাহমিদুর রহমান।