| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
রাজনীতি

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০২:৩১
সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
ফাইল ছবি

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য এবং বার্তাকে গুরুত্ব দিয়ে নকশা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।


রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকেই হোক—ব্যবহার করা যাবে না

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি প্রচারসামগ্রী তৈরির সময় সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং মূল বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।


নির্দেশনায় বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা প্রস্তুতের ক্ষেত্রে অপ্রয়োজনীয় উপাদান পরিহার করে তথ্যনির্ভর ও বিষয়ভিত্তিক উপস্থাপনা নিশ্চিত করতে হবে। এতে সরকারি অনুষ্ঠান সম্পর্কে মানুষের কাছে পরিষ্কার ধারণা পৌঁছে দেওয়া সহজ হবে।


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। ফলে এখন থেকে সব সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের অনুষ্ঠান-সংক্রান্ত প্রচারসামগ্রী নতুন এই নির্দেশনা অনুসারে প্রস্তুত করতে হবে।



সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২