| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

আদাবরে বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় আটক ৩

সালিশ বৈঠকের পর হামলা, নিহত আবুল বাশার; অভিযানে আরও আসামি গ্রেপ্তারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:২১
আদাবরে বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় আটক ৩
সংগৃহীত ছবি

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন শোয়েব (৩০), আরমান (১৯) ও নয়ন (১৯)। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নবোদয় হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত সোমবার নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখার পর কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করেন। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে থাপ্পড় দিলে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

বিরোধ মীমাংসার জন্য বুধবার নবোদয় বাজারে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, বৈঠক শেষে হাবিবুর রহমানের পক্ষের কয়েকজন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশারের মৃত্যু হয়।

নিহতের ভাই মো. কাঞ্চন দাবি করেন, আটক নয়ন তাদের চাচাতো ভাই এবং তিনি মারামারি থামানোর চেষ্টা করতে গিয়ে ঘটনাটিতে জড়িয়ে পড়েছেন।

অন্যদিকে, নিহতের স্বজন মো. জনির দাবি, সালিশ বৈঠকে ডেকে নেওয়ার পর ফেরার পথে আবুল বাশারের ওপর হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, হামলার নেতৃত্বে ছিলেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানা ইউনিটের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম, যিনি বর্তমানে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২