| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

এসএসসি ফলাফলে জয়পুরহাটে সেরা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

মো: আল হাসান, জয়পুরহাট
আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৪:২০
এসএসসি ফলাফলে জয়পুরহাটে সেরা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
সংগৃহীত ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জয়পুরহাট জেলায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। জেলার প্রাতিষ্ঠানিক ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কলেজটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। জেলায় মোট পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন শিক্ষার্থী।

ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। জেলার ৪ হাজার ১৯৪ জন ছাত্রীর মধ্যে ৩ হাজার ৮৭ জন পাস করেছে। ছাত্রীদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে, ৪ হাজার ২৯৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৪৭ জন। ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৬০ শতাংশ।

জেলার প্রাতিষ্ঠানিক ফলাফলে বরাবরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজের পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর তত্ত্বাবধানে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃতী শিক্ষার্থীরা।

এদিকে, ১ হাজার ২১১ নম্বর পেয়ে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের রেকর্ড গড়েছে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির হারের দিক থেকে জেলার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৯ শতাংশ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮ দশমিক ৮ শতাংশ এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় ৩৫ দশমিক ৩ শতাংশ সাফল্য অর্জন করেছে।

জেলার সার্বিক ফলাফল সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জেলার ফলাফল সন্তোষজনক বলেও জানান তিনি।

জেলার সেরা প্রতিষ্ঠানগুলোর এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২