পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে এসএসসি ২০২৬ পরীক্ষায় গোল্ডেন A+ অর্জনকারী দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ ও সাধারণ সম্পাদক নিয়াজ খানের নির্দেশনায় বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাইবা জাহান সারা ও মিফতাহুল জান্নাত তর্ফিকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কাওসার সিকদার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবিদ আহমেদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুম হাওলাদার এবং ডাঃ ইয়াকুব শরিফ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাব্বি মৃধা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের এই অর্জন অন্যদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।