| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কক্সবাজারে অস্ত্র মামলার আসামি কালু গ্রেপ্তার

র‌্যাবের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি আটক

টেকনাফ প্রতিনিধি
আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৬
কক্সবাজারে অস্ত্র মামলার আসামি কালু গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মো. কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, সদর ব্যাটালিয়ন কোম্পানির একটি আভিযানিক দল নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা চেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কালু শহীদ মিনার রোড এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. কালু কক্সবাজার সদর উপজেলার ফদনার ডেইল (সমিতিপাড়া) এলাকার নুরুল ইসলাম মাঝি ও রাশেদা বেগমের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২