| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কোম্পানীগঞ্জে সাংবাদিক ও পর্যটকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ১০:২৭
কোম্পানীগঞ্জে সাংবাদিক ও পর্যটকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ নিউজ.জংশন

সিলেটের কোম্পানীগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। 


বৃহস্পতিবার বিকেলে উপজেলার টুকেরবাজার পয়েন্টে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক রানা, কওমী ইসলামি সমাজকল্যাণ পরিষদের সম্পাদক মুফতি মাহদি হাসান জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী।


উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুক রানা, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, তাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, সমাজসেবক মাস্টার রাসেল আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ প্রমুখ।


বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন। তাদের ওপর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় ন। সাংবাদিক কবির আহমদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।


মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ ও বিস্মিত।   

অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করুন। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২