| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ার ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ১০:১১
কুলাউড়ার ডিবির পৃথক অভিযানে  ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানে রাত ৮টা ১০ মিনিটের দিকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর হিজলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে লাল রঙের পলিথিনে মোড়ানো দুই ছড়ায় মোট ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে রাত ৯টা ১০ মিনিটের দিকে পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবীরবাজার এলাকায় ওমর ফারুক ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে মাহমুদ আলী (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। তার দেহ তল্লাশি করে পরিহিত শার্টের সামনের বাম পকেট থেকে লাল রঙের পলিথিনে মোড়ানো দুই ছড়ায় মোট ২৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কুলাউড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং মাহমুদ আলীর বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামত জব্দ করে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২