আন্তর্জাতিক ফেসবুকভিত্তিক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের ৫ হাজার সদস্য পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় মধ্যাহ্নভোজ ও আড্ডার আয়োজন করা হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় কুলাউড়ার মাহে-মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন হাবিবুর রহমান টুটু'র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা গ্রুপটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এর ভূমিকার কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, গ্রুপটির সদস্য সংখ্যা ৫ হাজারে উন্নীত হওয়ায় আনন্দ ভাগাভাগি এবং সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এ মধ্যাহ্নভোজ ও আড্ডার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে গ্রুপটির আরও সমৃদ্ধি কামনা করেন।