| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তআসামী সহ গ্রেপ্তার ৮

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৮
কুলাউড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তআসামী সহ গ্রেপ্তার ৮
ছবিঃ নিউজ.জংশন

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ৭ আগস্ট কুলাউড়া থানা পুলিশের পৃথক কয়েকটি অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত একজন এবং সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন রয়েছেন।এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত একজন, মাদক মামলার দুইজন, নিয়মিত মামলার একজন এবং নন-এফআইআর প্রসিকিউশনের দুইজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতের পরোয়ানাসহ আইনগত কার্যক্রম চলমান ছিল। অভিযান শেষে তাদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২