| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় বন বিভাগের অভিযানে ৪২০টি অবৈধ বাঁশ জব্দ

জামাল হোসেন তারেক, বিশেষ প্রতিনিধি
আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১
কুলাউড়ায় বন বিভাগের অভিযানে ৪২০টি অবৈধ বাঁশ জব্দ
প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হারারগজ রিজার্ভ বন এলাকার গোগালিছড়া থেকে অভিযান চালিয়ে ৪২০টি অবৈধ বাঁশ জব্দ করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই বুধবার রাত আনুমানিক ২টার দিকে রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ-এর দিকনির্দেশনায় গাজীপুর বন বিট কর্মকর্তা আরিফুর রহমান অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোগালিছড়া দিয়ে পানিপথে অবৈধভাবে পাচারকালে ১৬ বান্ডেলে থাকা মোট ৪২০টি বাঁশ জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২