| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ মামলায় জরিমানা

জামাল হোসেন তারেক, বিশেষ প্রতিবেদক
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ১০:০৪
কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ মামলায় জরিমানা
প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বাজার এলাকায় সরকারি আদেশ অমান্য করে শপিং মল ও দোকান খোলা রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৭ আগষ্ট সোমবার রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২