| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৫:১২
কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটের দিকে কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এএসআই এনামুল হক, এএসআই মোঃ রাজিবসহ জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।


পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে, বসতঘরের পেছনের খালি জায়গায় নতুন স্থাপিত একটি স্যানিটারি রিংয়ের ভেতর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০ বোতল Officer’s Choice Blue Pure Grain Whisky উদ্ধার করা হয়।


গ্রেপ্তার জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে।


জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমশেদ দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।


পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় মৌলভীবাজার জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২