রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন হয়।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি,পোনা মাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে বর্ণাঢ্য র্যালি উপজেলার সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
শেষে উপজেলা মিলনায়তনে কাহারোল মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ আমানুছ ছালামের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফজল ইবনে কাওছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
তিনি মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করার উপর গুরুত্বারোপ করন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সফল মৎস্য উদ্যোক্তা মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি, উদ্যোক্তা, সমিতিভিত্তিক জেলে সম্প্রদায়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই ও আধুনিক মৎস্যচাষের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।
শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সফল মৎস্য উদ্যোক্তা ও মৎস্যচাষিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।