| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে দোয়া ও মিলাদ মাহফিলের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৪:১২
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে দোয়া ও মিলাদ মাহফিলের প্রস্তুতি
ছবিঃ নিউজ জংশন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে গুলশান ও বনানী থানা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঢাকা-১৭ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় ১৫ আগস্টের দোয়া ও মিলাদ মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি। তিনি অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের অধিকার ও গণতন্ত্রের আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় গুলশান ও বনানী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ১৫ আগস্টের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২