| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বরখাস্ত ২

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৬:১৪
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বরখাস্ত ২
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় সরকারি ভ্যাকসিন ও ওষুধ রোগীদের না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পাওয়ায় দুই চিকিৎসা কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতাল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।

সাময়িক বরখাস্তের নির্দেশ পাওয়া দুই কর্মকর্তা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জলাতঙ্ক (র‍্যাবিস) ভ্যাকসিন সম্পর্কে জানতে চাইলে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে তিনি বাধ্য হয়ে ১ হাজার ৩০ টাকা ব্যয়ে বাইরে থেকে তা কিনেছেন।

রোগীর স্বজনরাও মন্ত্রীকে জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরতরা জানান, হাসপাতালে ভ্যাকসিন নেই এবং বাইরে থেকে কিনতে হবে। অভিযোগ শোনার পর স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করেন।

তদন্তে হাসপাতালে সরকারি ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ মজুত থাকার তথ্য পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কেন রোগীদের সরকারি ভ্যাকসিন দেওয়া হয়নি, সে বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে ব্যাখ্যা চান তিনি। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২