| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় শ্রমিকদের অনশন

অভিজ্ঞতার ভিত্তিতে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা

মাগুরা প্রতিনিধি
আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৬
চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় শ্রমিকদের অনশন
ছবিঃ নিউজ.জংশন

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় অনশন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতাধীন লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা।

বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

যশোর সার্কেলের আওতাধীন মাগুরা জেলার ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী লাইন সাহায্যকারী গেটিজ শ্রমিকদের ব্যানারে এ আন্দোলন চলছে। সংগঠনের সভাপতি তালিম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রমজান শেখের নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন সংগঠনের নেতা-কর্মী মো. লিটন ফকির, মো. বিপুল শেখ, মো. দুলাল শেখ, মো. নুর হোসেন খান, মো. রিপন ফকির, মো. ইয়াছিন ফকির, মো. ছোবহান ফকির, মো. নাজিম উদ্দিন, মো. শুকুর বিশ্বাস, মো. হাবিব মোল্যা, মো. শিমুল পারভেজ, মো. রাব্বি বিশ্বাস, মো. রাহিদ বিশ্বাস, মো. নুর আলী শেখ, মো. শানু মিয়াসহ অন্যান্য শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ সময় অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করলেও তারা চাকরি স্থায়ীকরণসহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।

তাদের দাবি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শ্রমিক নেতারা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২