| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

জয়পুরহাটে বেকার যুবকদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৭
জয়পুরহাটে বেকার যুবকদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ
ছবিঃ নিউজ.জংশন

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ দিয়েছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে, ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশ নেন।

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এ সময় জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২