| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

মো: আল হাসান, জয়পুরহাট
আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৯
জয়পুরহাট সরকারি কলেজে ‘জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
ছবিঃ নিউজ.জংশন

'ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জুলাই-আগস্ট শহীদস্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট।


বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে বেলুন ও ব্যানার উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।


​অনুষ্ঠানে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।


​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট  রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান সুইট।  


​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে এবং যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। টুর্নামেন্টের প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কলেজের ডিগ্রি পাস কোর্স ও ইংরেজি বিভাগ। মাঠে দর্শক ও শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২