বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জয়পুরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী মুহাঃ হাসিবুল আলম লিটনের মায়ের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার সকল ভুল-ত্রুটি ও গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
পরে মরহুমার মরদেহ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মাদ্রাসার পাশেই অবস্থিত পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মরহুমার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমার সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন—আমিন।