| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১১:১৭
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ পারভেজ ওরফে বাপ্পী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল পল্লীবিদ্যুৎ এলাকার আব্দুল খালেকের ডিপঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ পারভেজ ওরফে বাপ্পী জয়পুরহাট সদর উপজেলার হানাইল (পল্লীবিদ্যুৎ-এর পেছনে) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ডিবি পুলিশের ওসির নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজের সমন্বয়ে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাসুদ পারভেজ ওরফে বাপ্পীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

জয়পুরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২