| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

আনোয়ার হোসেন, টেকনাফ (কক্সবাজার)
আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ০৫:০০
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ সোলতান আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে র‌্যাব সদস্যরা জানতে পারেন, এক ব্যক্তি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর ভিত্তিতে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নূর সাদিয়া স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব।

পরে বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উলুচামারী এলাকা থেকে আসা সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা স্থানীয় সাক্ষীদের সহযোগিতায় তাকে আটক করেন।

পরে বিধি মোতাবেক সিএনজি অটোরিকশা ও চালকের দেহ তল্লাশি করা হয়। এ সময় সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রাখা একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সোলতান আহমদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রংগীখালী (লামাপাড়া) এলাকার মৃত আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২