| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

টংগিবাড়ীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৯
টংগিবাড়ীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম শৈয়াল ওরফে আসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসলাম টংগিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের মো. আবু কালাম শৈয়াল ওরফে আবু সালেহর ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টংগিবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসলামকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার আসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং রাজিব মল্লিক নামে এক ব্যক্তির সহযোগী হিসেবে কাজ করতেন। এছাড়া তার বিরুদ্ধে চোরাই অটোরিকশা-মিশুকের ব্যবসার সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে টংগিবাড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২