| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ত্রিশালে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ)
আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ০৫:০৪
ত্রিশালে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
ছবিঃ নিউজ.জংশন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহতরা হলেন উপজেলার  ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই পুকুরে গোসল করতে গিয়ে দুই  চাচাতো ভাই পুকুরে নেমে শরীরের কাঁদা ধুতে যায়। 


পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই চাচাতো ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২