| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‌্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৩:৩৪
দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবিঃ নিউজ.জংশন

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

বিকেল ৪টার পর শহরের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এর আগে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাইফুল আজমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্ব মো. মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতার জামান আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

এ ছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য আহসান হাবীব জেমস ও শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফরহাদ হোসেন প্লাবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হায়দার রবিন এবং ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের রুবেল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ইনস্টিটিউট মাঠ থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও সমাবেশে দিনাজপুর জেলা বিএনপি, কোতোয়ালি বিএনপি, পৌর বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলার ১৩টি উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২