| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম

শিশু চিকিৎসায় দক্ষতা, মানবিক সেবা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি; নতুন দায়িত্বে চিকিৎসা শিক্ষা ও শিশুস্বাস্থ্যসেবায় আরও অবদান রাখার প্রত্যাশা

খ ম জুলফিকার, মৌলভীবাজার
আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০২:০২
দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম

দীর্ঘদিনের পেশাগত বৈষম্যের অবসান ঘটিয়ে সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেয়েছেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে কর্মরত প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ও মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখা থেকে স্মারক নং-৪৫.০০.০০০০.১৩৯.১২.০০১.২৬.৮৪০, তারিখ ২৭ জুলাই ২০২৬-এ জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি প্রদান করা হয়।

মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের কৃতী সন্তান ডা. মো. আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বিশেষ করে শিশুদের চিকিৎসায় তাঁর দক্ষতা, রোগীর প্রতি আন্তরিকতা, মানবিক আচরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত।

চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই মানবিক ও রোগীবান্ধব আচরণ চিকিৎসক, সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

পারিবারিক জীবনেও তিনি একটি চিকিৎসক পরিবারের সদস্য। তাঁর সহধর্মিণী ডা. নাজমা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসাসেবায় নিবেদিত এই দম্পতি পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ ও রোগীবান্ধব সেবার জন্য সর্বমহলে প্রশংসিত।

ডা. মো. আজিজুল ইসলামের এই পদোন্নতিকে তাঁর দীর্ঘদিনের মেধা, যোগ্যতা, অধ্যবসায় ও পেশাগত নিষ্ঠার যথার্থ স্বীকৃতি হিসেবে দেখছেন সহকর্মী, চিকিৎসক সমাজ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর এই গৌরবময় অর্জনে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও মৌলভীবাজারবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা ডা. মো. আজিজুল ইসলাম ও তাঁর সহধর্মিণী ডা. নাজমা বেগমের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং ভবিষ্যতের আরও সাফল্য কামনা করেছেন।

ডা. মো. আজিজুল ইসলামের এই পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং মৌলভীবাজারের স্বাস্থ্যসেবা খাতের জন্যও একটি গর্বের বিষয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২