| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

দেশসেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত কুলাউড়ার ৫ শিক্ষার্থী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কৃতিত্ব, সংবর্ধনায় সিক্ত ক্ষুদে মেধাবীরা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৪৭
দেশসেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত কুলাউড়ার ৫ শিক্ষার্থী
ছবিঃ জংশন.নিউজ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশসেরা ক্ষুদে বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাঁচ শিক্ষার্থী। তাদের এই অসাধারণ সাফল্যে গর্বিত কুলাউড়াবাসী।

গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।

জানা যায়, সারাদেশের হাজারো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশ নেয়। সেখান থেকে চূড়ান্তভাবে দেশসেরা হিসেবে নির্বাচিত হয় কয়েকজন ক্ষুদে মেধাবী। তাদের মধ্যে কুলাউড়া উপজেলার পাঁচ শিক্ষার্থী এই গৌরব অর্জন করেছে।

দেশসেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত শিক্ষার্থীরা হলো— ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাউর রহমান আলভী, নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাফর আল হাদী, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহনাফ আদিল আলভী, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবব্রত চন্দ বর্ণ ও মানবেন্দ্র তালুকদার এবং হামদ-নাত বিভাগে করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহিমা।

এদিকে তাদের এ অনন্য অর্জনকে স্বীকৃতি জানিয়ে গত ১৮ জুন কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) শফিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) আনিছুর রহমান, ইনস্ট্রাক্টর মুহিব উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসাইনসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও কুলাউড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

দেশসেরা এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের সাফল্যের পেছনে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তাদের এই অর্জন ভবিষ্যতে কুলাউড়ার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২