গত ২ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মৌলভীবাজার জেলার ভাটেরা বাজার এলাকা থেকে মো. রিদয় মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
নিখোঁজ রিদয় মিয়ার পরিবার সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তার সন্ধান কামনা করেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৭৫৬-৯৪৪৮১৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের ভাষ্য, একজনের সামান্য সহযোগিতাই একটি পরিবারের প্রিয় মানুষকে ফিরে পেতে সহায়ক হতে পারে।