| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

গৌরব সাহা , নরসিংদী প্রতিনিধি
আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪
নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে আসলাম হোসেন শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে টান ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন শেখ পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টার দিকে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি টান ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদ থেকে ওই যুবক ছিটকে পড়েন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরে পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২