| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮
নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মো. সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। নিহতদের মধ্যে দুজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে তিন শিশু একসঙ্গে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় বাড়ির এক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও এর আগেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একসঙ্গে তিন শিশুর প্রাণহানির এ মর্মান্তিক ঘটনায় চর আহমদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের জলাশয়ের আশপাশে সবসময় প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২