| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

নরসিংদীতে বিধবাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

গৌরব সাহা , নরসিংদী প্রতিনিধি
আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৮:১১
নরসিংদীতে বিধবাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬
ছবিঃ নিউজ.জংশন

নরসিংদীর শিবপুরে এক বিধবা নারীকে বন্ধুর ফোনে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন এবং সন্দেহভাজন আরও দুজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট আটজনকে আসামি করে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ৩১ বছর বয়সী ওই নারী তার এক বন্ধুর ফোন পেয়ে শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকা থেকে পাশের মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামে যান। সেখানে তাকে একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে গিয়ে ওই বন্ধুসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরদিন, ২৬ আগস্ট ভুক্তভোগী নারী শিবপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগ পাওয়ার পর শিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও দুজন অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় ২৬ আগস্ট ২০২৬ তারিখে ৪৪ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং ভুক্তভোগীর অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২