জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাবিলা ফেরদৌসকে পদায়ন করা হয়েছে।
১৬ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাবিলা ফেরদৌসকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।
নাবিলা ফেরদৌস বর্তমানে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
নাবিলা ফেরদৌসের জন্ম বগুড়া জেলায়। পাঁচবিবিতে যোগদানের মাধ্যমে তিনি এ উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
তার এ পদায়নে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ভূমি ব্যবস্থাপনা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।