| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১১:১১
পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
ছবিঃ নিউজ.জংশন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল, মাদ্রাসা ও ক্লাবের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

তিনি বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ ও যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে।

তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি এবং তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী মুহাঃ হাসিবুল আলম লিটন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সুজাউল করিম এবং পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পৌর জামায়াতের আমীর আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২