| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪
পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
ছবিঃ নিউজ.জংশন

জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ ও গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামসুল আরেফিন চৌধুরী (আবু), পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) তোফাজ্জল হোসেন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু বিনয় সিং, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতেই শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২