জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজুয়ান হোসেন।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মুশফিকুর রহমান রুপক, সহকারী শিক্ষক আনোয়ারুল হক এবং অভিভাবক আলহাজ্ব আব্দুস সাত্তার, আইনুল হক রানু ও আব্দুল মতিনসহ অনেকে।
বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং বাড়িতে তাদের পড়াশোনার নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. রেজুয়ান হোসেন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।