নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. গোলাম মোর্শেদ ওরফে রকি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে পত্নীতলা থানাধীন মাটিন্দর ইউনিয়নের সিংহন্দি মোড় বটতলা পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার গোলাম মোর্শেদ ওরফে রকি নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাতান গোফানগর এলাকার মো. সাইদুর রহমানের ছেলে। আটকের পর তার হেফাজতে থাকা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।