| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

পীরগঞ্জে প্রসূতি ও নবজাতকের মৃত্যু: মানববন্ধনে শাস্তির দাবি

নগর মাতৃসদনে ভুল চিকিৎসা ও কালক্ষেপণের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর)
আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৩:০৩
পীরগঞ্জে প্রসূতি ও নবজাতকের মৃত্যু: মানববন্ধনে শাস্তির দাবি
ছবিঃ নিউজ.জংশন

রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসা ও চিকিৎসায় কালক্ষেপণের কারণে প্রসূতি শ্রাবণী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ‘পীরগঞ্জ সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পীরগঞ্জ পৌরসভা বাস্তবায়িত এবং ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’-এর আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রের অব্যবস্থাপনা, চিকিৎসায় গাফিলতি ও কালক্ষেপণের কারণেই প্রসূতি শ্রাবণী ও তাঁর নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, প্রসূতির মৃত্যুর পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের ঘটনাও দায়িত্বশীলতার প্রশ্ন তুলেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধন থেকে পীরগঞ্জ পৌরসভার সচিব মো. আব্দুর রহিম প্রামাণিক, প্রকল্প ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ এবং কর্তব্যরত চিকিৎসক আহসানুল আবেদীন মামুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২