| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে, ৪টির বদলে ১০ তালগাছ কাটার অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অতিরিক্ত গাছ কাটা হয়েছে; তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

ভোলাহাট প্রতিনিধি
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১১:০২
বিএনপি নেতার বিরুদ্ধে, ৪টির বদলে ১০ তালগাছ কাটার অভিযোগ
কাটা গাছের মূল | ছবিঃ news.junction

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গাছ বিক্রির নিলামের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত তালগাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৩ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ জুন ভোলাহাট উপজেলার গোহালবাড়ী তালপল্লী সড়কের পাশের ঝড়ে পড়া ও আগা মরা ৪টি তালগাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে গাছগুলো পান দলদলী ইউনিয়নের বাসিন্দা মো. সাহিন।

নিলামের শর্ত অনুযায়ী, বরাদ্দপ্রাপ্ত ৪টি তালগাছ তিন দিনের মধ্যে কাটার অনুমতি ছিল। তবে অভিযোগ রয়েছে, গত ২৭ জুন নিলামের শর্ত অমান্য করে কৌশলে মোট ১০টি তালগাছ কেটে নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুনসুর আলীর নির্দেশে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অতিরিক্ত গাছগুলো কাটা হয়েছে।

এ ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সচেতন নাগরিকদের দাবি, ঘটনাটি সরকারি সম্পত্তি আত্মসাতের শামিল। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, নিলামগ্রহীতা মো. সাহিনসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ক্ষতির পরিমাণ নিরূপণ করে জরিমানা আদায়ের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মুনসুর আলী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২