| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বেগমগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৯:২১
বেগমগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবিঃ নিউজ জংশন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের মুখ্য উপদেষ্টা মো. বরকত উল্লাহ বুলু।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কায়েসুর রহমান।

সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, অপরাধ ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সচেতন থেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

সভা শেষে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২