| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে কক্সবাজারে অভিযান, কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক

রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নজরদারি

আনোয়ার হোসেন, টেকনাফ (কক্সবাজার)
আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৩:২৩
বিদ্যুৎ সাশ্রয়ে কক্সবাজারে অভিযান, কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক
ছবিঃ নিউজ.জংশন

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট, শপিংমল ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিধি বাস্তবায়নে কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানকালে দেখা যায়, ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো, আড়ংসহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে চলায় এসব প্রতিষ্ঠানকে প্রশংসা করা হয়।

তবে কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তাদের জানিয়ে দেওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান, পেশাজীবী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২