| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পারিবারিক কলহের তথ্য মিললেও মৃত্যুর কারণ নিশ্চিত নয়; ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অপেক্ষায় পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯
বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রিম্পা চক্রবর্তী | ছবিঃ news.junction

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদেবামই গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) সকালে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রিম্পা চক্রবর্তী ওই গ্রামের শ্রী বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী এবং মৃত মতিলাল চক্রবর্তীর পুত্রবধূ। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। একই বাড়িতে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন দুপুরের পর পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনার সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে দেখা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ আরও জানায়, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২