| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০২
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
ছবিঃ নিউজ.জংশন

সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) যুক্তরাজ্যের নিউবেরি পার্কস্থ আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও হোস্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার এবং মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল ও ইয়াং ট্যালেন্ট প্রেজেন্টার তামান্না মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে ফরহাদ হোসেন টিপু ও মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক ক্যান্সার রোগী অর্থনৈতিক সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামোর অভাবে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের জন্য নিজ এলাকায় আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রবাসীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফান্ড রেইজিং অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং হাসপাতালের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত সহযোগিতায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য একটি কার্যকর ও আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২